স্বাধীনতা দিবস উপলক্ষে মুগদায় যুব সমাজের ব্যতিক্রমী উদ্যোগ: নাইট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফুয়াদের দল ।

Date: 2025-12-21
news-banner

বিশেষ প্রতিনিধি: 

১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস উপলক্ষে মুগদা এলাকায় স্থানীয় কিশোর ও যুবসমাজের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী *নাইট ফুটবল টুর্নামেন্ট। ‌দিনের বিজয়ের আলো ছড়িয়ে রাতেও জমে উঠেছিল মিনি ফুটবল মাঠ।

টুর্নামেন্টে মোট ১০টি দল অংশগ্রহণ করে, যেখানে প্রতিটি দলের খেলোয়াড়দের মধ্যে ছিল প্রবল উৎসাহ ও প্রতিযোগিতার মনোভাব। সেমিফাইনাল ও পরে উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ‌*ফুয়াদের টিম বনাম মুন্না টিম*।  
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মুন্না টিমকে হারিয়ে ফুয়াদের টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে ‍উপস্থিত ছিলেন মুগদা থানার বিএনপি  যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন ইসমাইল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ। তারা বিজয় দিবসের প্রেক্ষাপটে এমন উদ্যোগকে স্বাগত জানান এবং বলেন, “এই ধরনের আয়োজন তরুণদের মধ্যে দেশপ্রেম ও ঐক্যবোধ জাগ্রত করে।”

পুরো আয়োজনে স্থানীয় জনগণ ও দর্শনার্থীদের সরব অংশগ্রহণ প্রমাণ করে—বিজয় দিবস শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি নতুন প্রজন্মকে যুক্ত করার এক বাস্তব উদাহরণ।

Leave Your Comments