শাহ্ আলম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ ভোটের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ঢাকা-১৩ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ও তৃণমূলের পরীক্ষিত সংগঠক জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদ এর সাংগঠনিক সম্পাদক জনাব, কামরুজ্জামান জুয়েল–এর পক্ষে দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন মোহাম্মদপুর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সোমবার দুপুরে রাজধানীর নির্বাচন কমিশন এর কার্যালয় থেকে বিএনপির পক্ষ থেকে এ মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন—
• মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম রাসেল
• ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকঃ রহমান রাশেদ
• ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক হাসান বসুনিয়া
·মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মির্জা রাজিবুল আলম রয়েল।
• মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান রুবেল
• স্বেচ্ছাসেবক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক রিপন আহমেদ
• সাবেক ছাত্রনেতা রেজওয়ান শাকিব
• মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রুবেল
• শেরেবাংলা নগর থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক রায়হান মিয়া
• শ্রমিকদল নেতা মাসুম
এ ছাড়া মোহাম্মদপুরের বিভিন্ন ইউনিটের ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও শ্রমিক দলের আরও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতারা জানান, ঢাকা–১৩ আসনে বিএনপির গণমানুষের নেতা কামরুজ্জামান জুয়েলই তৃণমূলের প্রত্যাশার প্রতীক এবং তার পক্ষে মাঠে ইতোমধ্যে ব্যাপক গণসমর্থন তৈরি হয়েছে।
তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে লড়াই করে ধানের শীষের বিজয় নিশ্চিত করা হবে।