রাজউকের উচ্ছেদ অভিযানে বনানীতে ৬ প্রতিষ্ঠানে সিলগালা

Date: 2025-12-22
news-banner

শাহ্ আলম

রাজধানীর বনানীতে আজ ২২/১২/২০২৫ ইং তারিখ রোজ সোমবার রাজউক মহাখালীর সাবজোন-৪/২ 
মোবাইল কোর্ট পরিচালনায় বনানী  এলাকায় আবাসিক হোটেল/ রেস্টুরেন্ট  ও সেলুন / স্পা সেন্টার সহ ৬ প্রতিষ্ঠানে সিলগালা ও অঙ্গীকার নামা গ্রহন করা হয়। 

সূত্র জানায়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর জোন-৪/২ এর আওতাধীন এলাকায় বনানী আবাসিক এলাকায় অদ্য ২২/১২/২০২৫ খ্রি. তারিখে - বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শান্তা রহমান, অথরাইজড অফিসার- জোন-৪/২ , সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকগণ এবং বনানী সোসাইটির কর্মকর্তাদের উপস্থিতিতে জোন-৪/২, আবাসিক প্লটে অবৈধভাবে অ-আবাসিক/বাণিজ্যিক ব্যবহার করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

সিলগালাকৃত রেস্টুরেন্ট ,  অফিস, গেস্ট হাউজ

১। ফ্লিট বাংলাদেশ, প্লট- ১৫ রোড-০৫, ব্লক-এফ, বনানী এ  আবাসিক ভবনে বানিজ্যিক কার্যক্রম পরিচালনা করায় মালিকপক্ষ কে আবাসিক ভবনে বাণিজ্যিক ব্যবহার পরিহারের জন্য ০১(এক) মাসের সময় দিয়ে অঙ্গীকার নামা নেওয়া হয়েছে। 

২। আইএসপিএবি, প্লট- ১৫ রোড-০৫, ব্লক-এফ, বনানী এ  আবাসিক ভবনে অবৈধ ভাবে বানিজ্যিক কার্যক্রম পরিচালনা করায় মালিকপক্ষ কে আবাসিক ভবনে অবৈধ  বাণিজ্যিক ব্যবহার পরিহারের জন্য ০১(এক) মাসের সময় দিয়ে অঙ্গীকার নামা নেওয়া হয়েছে। 

৩। ডেভেলপার অফিস, প্লট- ১৫ রোড-০৫, ব্লক-এফ, বনানী এ  আবাসিক ভবনে বানিজ্যিক কার্যক্রম পরিচালনা করায় মালিকপক্ষ কে আবাসিক ভবনে বাণিজ্যিক ব্যবহার পরিহারের জন্য ০১(এক) মাসের সময় দিয়ে অঙ্গীকার নামা নেওয়া হয়েছে। 

৪। মিনা সুইটস, প্লট- ১৫/এ রোড-০৫, ব্লক-এফ, বনানী এ  আবাসিক ভবনে অবৈধ  বানিজ্যিক কার্যক্রম পরিচালনা করায় ভবনটি সিলগালা করা হয়।

৫। কনফেকশনারি দোকান, প্লট- ১৫/এ রোড-০৫, ব্লক-এফ, বনানী এ  আবাসিক ভবনে অবৈধ বানিজ্যিক কার্যক্রম পরিচালনা করায় দোকানটি সিলগালা করা হয়।

৬। আবাসিক হোটেল, রেস্টুরেন্ট,  গেস্টহাউজ, প্লট-২৪, রোড-০৫, ব্লক-এফ, বনানী এ  আবাসিক ভবনে বানিজ্যিক কার্যক্রম পরিচালনা করায় ভবনটি সিলগালা করা হয়।
এ বিষয়ে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট শান্তা রহমান জানান যে, এমন অবৈধ প্রতিষ্ঠান উচ্ছেদে  আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave Your Comments