জকসু নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Date: 2025-12-22
news-banner



স্বর্ণময় সুর,  জবি প্রতিনিধি, 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ  (জকসু) নির্বাচনও 
আগামী ৩০ ডিসেম্বরেই  শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে এমনটি বলেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী । 

২২ ডিসেম্বর (সোমবার)  সচিবালয়ে  জকসু নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার সংক্রান্ত বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক গুরুত্বপূর্ণ মিটিং শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইতোমধ্যে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ডাকসু, রাকসু, চাকসু, জাকসুর নির্বাচন সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় আমরা এ নির্বাচন সম্পন্ন করতে পেরেছি। আশা করি একইভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচন উপাচার্যের নেতৃত্বে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো।  

এ সময় ওই সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, জকসু নির্বাচন কমিশনার।

Leave Your Comments