বন্দরে পার্কের আড়ালে আওয়ামী দোসরদের পূর্ণবাসনের অভিযোগ!

Date: 2025-12-22
news-banner


নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের বন্দরে ‘স্পø্যাস প্যারাডাইজ বাগান বাড়ি’ কথিত পার্কের নামে আওয়ামী দোসরদের পূর্ণবাসনের অভিযোগ উঠেছে সিআইপি ব্যবসায়ী হাসান মিয়া খোকনের বিরুদ্ধে। ব্যবসায়ী হাসান মিয়া খোকনের পৈত্রিক নিবাস বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চর ঘারমোড়া এলাকায়। কিছুদিন আগে সে তার নিজ এলাকায় নদীর পাড়ে জায়গা কিনে সেখানে একটি পার্কের উদ্যোগে। পার্ক নির্মাণের পাশাপাশি সে আওয়ামীলীগ ও তাদের দোসরদের দাওয়াত দিয়ে গোপন বৈঠক করে। প্রতিনিয়তই তারা পার্কের ভেতরে সংঘবদ্ধ হয়ে রুদ্ধদ্বার বৈঠক করে। বিভিন্ন সময়ে সে ওইসকল সভায় বন্দর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাইনুদ্দিন চেয়ারম্যান,সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক রবিউল আউয়াল মিয়াজী,বন্দর থানা আওয়ামীলীগের সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক বিষযক সম্পাদক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফয়সাল মোঃ সাগর,নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক তথা বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলার আসামী হাজী মাকসুদ হোসেন,কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান,নূরুন্নবী ওসমানী,জেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক লিয়াকত আলীসহ আওয়ামীলীগ ও তাদের দোসরদের দাওয়াত করে এনে গোপন বৈঠক করে। বিষয়টি নিয়ে এলাকায় দীর্ঘ দিন ধরেই নানাভাবে চাউর হচ্ছে। কারো কারো মতে,হাসান মিয়া খোকন মূলতঃ আওয়ামীলীগের অর্থের যোগানদাতা। কিছু দিন পর পর সে সিঙ্গাপুর থেকে এসে তার ওই পার্কের জায়গাটিতে খাবার দাবারের আয়োজন করেন। এলাকাবাসীকে খাবার দাবারের আয়োজনের কথা বললেও বাস্তবে তার আয়োজনে ব্যাপক রহস্য রয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে কার্যকরি পদক্ষেপ গ্রহণের জন্য সচেতন মহল বাংলাদেশ সেনাবাহিনী ও থানা প্রশাসনসহ জেলা প্রশাসনের প্রতি জোরদাবি জানিয়েছে।

Leave Your Comments