মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে এক আওয়ামী লীগ নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদসম্মেলন করেছে।
আজ সোমবার (২২ ডিসেম্বর) রাতে নিজ বাড়ীতে মুকসুদপুরের পৌরসভার শ্রম বিষয়ক সম্পাদক মুন্নু ফকির সংবাদসম্মেলনর দলীয় পদ থেকে পদত্যাগ করেন।
লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে তিনি বলেন, আমি মুন্নু ফকির, পিতা মৃত মোচন ফকির, গ্রামঃ কমলাপুর, উপজেলা মুকসুদপুর জেলা গোপালগঞ্জ, আমি পৌরসভার আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম, আজ ২২/১২/২০২৫ তারিখ হইতে আওয়ামী লীগের সকল প্রকার পদ থেকে অব্যাহতি নিলাম।
আজ থেকে আওয়ামী লীগের সাথে আমার কোন সম্পর্ক নেই ভবিষ্যতেও থাকবে না, আমি দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবো।