দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদসম্মলন

Date: 2025-12-23
news-banner


মুকসুদপুর প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পৌর আওয়ামী লীগ ও উপজেলা যুবলীগের  ০৭ নেতা সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগ করেছে।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে মুকসুদপুর পৌর সভার ০৬ নেতা আওয়ামী লীগের সকল পদ পদবী থেকে পদত্যাগ করে সংবাদসম্মেলনের মাধ্যমে লিখিত বক্তব্যে বলেন, আমরা নিন্ম স্বাক্ষরকারী ১) আলমগীর ফকির, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক ২) রইচ যুব ও ক্রীড়া সম্পাদক ৩) সোহাগ মুন্সি, শিক্ষা বিষয়ক সম্পাদক ৪) গৌতম কোষাধ্যক্ষ ৫) মহাদেব সদস্য ৬) শওকত মিয়া সদস্য ১ নং ওয়ার্ড মুকসুদপুর পৌর সভ, লখাইরচর, মুকসুদপুর, গোপালগঞ্জ এই মর্মে উপস্থিত সাংবাদিকদের জানাইতেছি যে, সমপ্রতি সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড, আমাদের নীতি ও আদর্শের সাথে মিল না থাকায় আমরা আজ হইতে স্বেচ্ছায় আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ সহ সকল প্রকার পদ পদবী থেকে পদত্যাগ করছি। 
আমরা দৃঢ়ভাবে জানাইতেছি যে, আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোন সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। আমরা অঙ্গীকার করিতেছি যে, ভবিষ্যতে দেশ ও জাতির কল্যানে নিজেদেরকে নিয়োজিত রাখিবো।
পৃথক সাংবাদসম্মলনের মাধ্যমে উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে আবুল হোসেন (ডালিম ফকির) পদত্যাগ করেছেন।

Leave Your Comments