নেত্রকোণা–১ আসনে সিপিবি'র প্রার্থী কমরেড আলকাছ উদ্দিন মীর

Date: 2025-12-24
news-banner



নূর আলম,দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা–১ (দুর্গাপুর–কলমাকান্দা) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর মনোনীত প্রার্থী হিসেবে কাস্তে মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করবেন জননেতা কমরেড মোঃ আলকাছ উদ্দিন মীর।

বুধবার(২৪ ডিসেম্বর) বেলা ১১টায় দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

কমরেড আলকাছ উদ্দিন মীর দীর্ঘদিন ধরে কৃষক-শ্রমিক আন্দোলন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় রয়েছেন। তিনি সিপিবি নেত্রকোণা জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সিপিবি সুসঙ্গ দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

শোষণ, বৈষম্য, দুর্নীতি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংগ্রামে গণতন্ত্র, মানুষের অধিকার ও সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি সকলের দোয়া, সমর্থন ও কাস্তে মার্কায় ভোট প্রত্যাশা করেছেন।

Leave Your Comments