মুকুল হোসেন।। সিরাজগঞ্জে কাজিপুরে ঘোরা জবাই করে মাংস
গাজিপুরের কোনাবাড়ি বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় মাংস সহ হাতেনাতে আটক করে কাজিপুর উপজেলা প্রশাসন।
“যেখানেই অপরাধ, এখতিয়ারের মধ্যে হলে সেখানেই ব্যবস্থা গ্রহণ করা হবে”—এমন অবস্থান থেকে যমুনা নদীর চরে অবৈধভাবে ঘোড়া জবাই করে গোপনে মাংস পরিবহনের অভিযোগে অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
গোপন সংবাদের ভিত্তিতে ২৬ শে ডিসেম্বর রোজ শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে কাজিপুর উপজেলার মেঘাই ২য় ঘাটের নদীতীরে এ অভিযান চালানো হয়। অভিযানে ঘোড়ার মাংস পরিবহনের সঙ্গে জড়িত জাইদুল (পিতা: মোয়াজ্জেম হোসেন, গ্রাম: বাগবাড়ি, গাবতলী, বগুড়া) নামে একজনকে আটক করা হয়।
মোবাইল কোর্টে তাকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪(১) ধারায় ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ ছাড়া মাংস পরিবহনকারী গাড়ির চালক মো. তারেক (পিতা: মৃত আবু, পেয়ারাবাগান, কোনাবাড়ি, গাজীপুর) কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান এবং কাজিপুর থানা পুলিশের একটি মোবাইল টিম। অভিযান শেষে জব্দকৃত মাংস মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।
প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।