গণহত্যার অভিযোগে অভিযুক্ত মঞ্জুরের গ্রেপ্তার ও প্রার্থিতা বাতিলের দাবিতে পিরোজপুরে মানববন্ধন

Date: 2025-12-28
news-banner



আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরোঃ গণহত্যার অভিযোগে অভিযুক্ত ও একাধিক মামলার আসামি আনোয়ার হোসেন মঞ্জুরের গ্রেপ্তার এবং তার প্রার্থিতা বাতিলের দাবিতে পিরোজপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ছাত্র-জনতা।

রবিবার (২৮ ডিসেম্বর) বিকালে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় অংশগ্রহণকারীরা “আইনের ঊর্ধ্বে কেউ নয়”, “গণহত্যাকারীর বিচার চাই”, খুনির প্রার্থিতা বাতিল কর, দোসরদের রাজনীতি নিষিদ্ধ কর — এমন বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে বলা হয়, জুলাই মাসের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর সহিংসতায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত আনোয়ার হোসেন মঞ্জুরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং নির্বাচন থেকে তার প্রার্থিতা বাতিল করতে হবে।

বক্তারা বলেন, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় কোনো সহিংসতা বা গণহত্যায় জড়িত ব্যক্তি কিংবা তার সহযোগীদের রাজনীতিতে থাকার অধিকার নেই। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

Leave Your Comments