বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন সান্টুর মনোনয়ন দাখিল

Date: 2025-12-28
news-banner


আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরোঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া ও উজিরপুর) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু মনোনয়নপত্র দাখিল করেছেন।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে তিনি বানারীপাড়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিল উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম মিঞা, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা, জ্যেষ্ঠ সহ-সভাপতি মঞ্জুর খান, পৌর বিএনপির সভাপতি ইমরান হোসেন, জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম রিপন, উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার প্রমুখ উল্লেখযোগ্য।

উল্লেখ্য, এস সরফুদ্দিন আহমেদ সান্টু এর আগেও ২০০৮ ও ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থী ছিলেন।

Leave Your Comments