মুকসুদপুর, গোপালগঞ্জ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১.১৬ মিনিটে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের কাছে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে সেলিমুজ্জামান সেলিম মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিল শেষে, সেলিমুজ্জামান সেলিম সাংবাদিকদের প্রশ্নোত্তরের বলেন, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। তিনি আন্তরিকতার সঙ্গে তা গ্রহণ করেছেন। আসন্ন নির্বাচনে অংশ নেবো। জনগণ এখন পরিবর্তন চায়, এই পরিবর্তনকে সামনে রেখেই আমরা কাজ করে যাচ্ছি।