বার্তা বিচিত্রা ডেক্সঃ
দুর্গাপুরের মাটি বুকে নিয়ে, জন্মেছিল এক দীপ্ত নাম।
লাল পতাকায় ছায়ায় বড়,মনিসিংহ এক সংগ্রামের দাম।
হে কমরেড, শোষিত মানুষের কন্ঠস্বর তুমি, তুমি নি:স্বের সাহসী গান।
কমিউনিস্ট পার্টির ইতিহাসে তুমি মহান, তুমি উজ্জ্বল প্রাণ।
কারাগারের অন্ধকারেও ভাঙ্গেনি তোমার মন।
শেখল ভেঙে উঠেছিল মুক্তির কথা, প্রতিবাদের তেজী কন্ঠস্বর।
মেহনতী মানুষের অধিকার ছিল, তোমার স্বাধনা।
ন্যায় ও সমতার পথে ছিল অবিচল যাত্রা।
বিপ্লব মানে শুধু স্লোগান নয়, তুমি তা শেখালে।
ত্যাগ আর নীতির দৃষ্টান্ত রেখে ইতিহাসে নাম লেখালে।
লাল সূর্যের আলোয় আজো জাগে তোমার চিন্তা।
বাংলার বুকে অনন্তকাল থাকবে তোমার স্মৃতিচিহ্নটা।
আজো তোমার চিন্তায় জাগে মেহনতি মানুষের আশা।
নিপীড়িত শোষিত মানুষের মনে থাকবে তোমার ভালোবাসা।
কমরেড মণিসিংহ তুমি নেই,তবুও আছো মনে, তবুও আছো প্রাণে।
দূর্গাপুর থেকে সারা দেশ জুড়ে, তোমার সংগ্রাম মানে।
মহানায়কের পথে হেঁটে যাক নতুন দিনের মানুষ।
অন্যায়ের কাছে যেনো না থাকে আপোষ।
তোমার আদর্শেই গড়ুক তারা শোষনহীন ভবিষ্যৎ।
এই স্বপ্ন লালন করে হাটুক, আগামীর পথ।
শোষনহীন সুন্দর ভবিষ্যৎ গড়বো এই হোক পণ, এই হোক শপথ।
তোমার আদর্শ বুকে নিয়েই গড়বো নব্য সমাজ।
ন্যায় সমতার আলোয় ভাঙবো, শোষনের সব কাজ।
মেহনতি মানুষের কন্ঠে আজ একটাই আহবান।
কমরেড মণিসিংহ লও লও লও সালাম।