বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বরিশালে সংখ্যালঘু ধর্মীয় সংগঠনগুলোর প্রার্থনা

Date: 2025-12-31
news-banner



আবু জাফর বিশ্বাস,  বরিশাল ব্যুরোঃ
 বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় বরিশালে তিনটি সংখ্যালঘু ধর্মীয় সংগঠনের উদ্যোগে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (আজ) বেলা ১টায় বরিশাল নগরীর ধর্মরক্ষীণে গৃহে এই প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ পূজা উদযাপন কমিটি বরিশাল জেলা ও মহানগর, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যুব ঐক্য পরিষদ বরিশাল জেলা কমিটি এবং বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ বরিশাল জেলা যৌথভাবে এই কর্মসূচি পালন করে।

প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটি বরিশাল জেলার সভাপতি মানিক মুখার্জী কুডু, সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী, মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গোপাল সাহা। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুরঞ্জিত দত্ত লিটু, বরিশাল জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি অসিত রায়, বরিশাল মহানগর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত দাস, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ বরিশাল জেলার আহ্বায়ক শ্যামল কৃষ্ণ চক্রবর্তী ও সদস্যসচিব সঞ্জীব সিংহ বর্মন।

এছাড়াও বিভিন্ন মঠ ও মন্দিরের পুরোহিত, ধর্মীয় নেতৃবৃন্দ এবং ভক্তবৃন্দ প্রার্থনা অনুষ্ঠানে অংশ নেন।
প্রার্থনা শেষে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। একজন রাষ্ট্রনায়ক হিসেবে তাঁর অবদান ও নেতৃত্ব জাতি দীর্ঘদিন স্মরণ করবে। তারা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Leave Your Comments