জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন মঙ্গলবার (১৮ অক্টোবর)।
মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী, গত বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন ‘শেখ দিবস’ হিসেবে পালিত হচ্ছে রাসেল। শেখ রাসেল জাতীয় দিবসের এবারের মূল প্রতিপাদ্য হচ্ছে- ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমণ্ডির ঐতিহাসিক স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সাথে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কক্সবাজার সদর উপজেলা শাখার উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেন। মঙ্গলবার(১৮ অক্টোবর) সকাল ১০.০০টায় হোটেল সায়মনের পার্শ্বস্থ স্যান্ড ক্রাফট রেস্টুরেন্টে শেখ রাসেলের জন্মদিনের কেক কাটা হয়। অনুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর সহ সদর উপজেলার আওতাধীন ১০(দশ) টি ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক, আহবায়ক ও যুগ্ন-আহবায়ক, ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সকাল ১১.০০টায় কলাতলী বীচে হোটেল সায়মনের সামনে প্রীতির ফুটবল ম্যাচের আয়োজন করেন সদর উপজেলা যুবলীগের সভাপতি, কক্সবাজার ডিজিটাল হাসপাতালের চেয়ারম্যান ইফতেখার উদ্দিন পুতু ও সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকু। সভাপতি ও সম্পাদক গ্রুপের মধ্যে দীর্ঘক্ষণ লড়াইয়ের পর সভাপতি গ্রুপ ৪-০ গোলে সম্পাদক গ্রুপকে পরাজিত করে। পরবর্তীতে জেলা যুবলীগের সভাপতি দুই গ্রুপের মধ্যে ট্রফিসহ পুরস্কার বিতরন করেন।