মতলব উত্তরের সুজাতপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা অনুষ্ঠিত

Date: 2025-12-31
news-banner


শামীম আহমেদ জয় : মতলব,চাঁদপুর। 
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের সুজাতপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বাদ যোহর দুপুর ২টায় সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের মুসল্লিদের উপস্থিতিতে এ জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযায় অংশ নেন ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাকির বেপারী, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজান সরকার, ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সরকার, ইউনিয়ন যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল ফরাজী, যুবদলের সাহিত্য বিষয়ক সম্পাদক কবির প্রধান, যুবদল নেতা শাহজাহান, ছাত্রদল নেতা রাসেল দর্জি, উপজেলা কৃষকদলের সদস্য নাজমুল হাসান, ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফারুক ফরাজী ও বিএনপি নেতা ফারুক মিজি সহ আরও অনেকে।
গায়েবানা জানাযার ইমামতি করেন সুজাতপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. আবু হুরায়রা। জানাযা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পাশাপাশি দোয়া করা হয় দো-জাহানের সকল মুসলিম উম্মাহর জন্যও।
স্থানীয় নেতৃবৃন্দ জানান, দেশের এই শোকাবহ সময়ে মানুষের অন্তরের ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ হিসেবেই এ গায়েবানা জানাযার আয়োজন করা হয়।

Leave Your Comments