দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি :
বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় নেত্রকোনার দুর্গাপুরে পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বাদ যোহর স্থানীয় ঈদগাহ মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তেরী বাজার জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রব। এ সময় উপস্থিত ছিলেন কাছারি মাদ্রাসার খতিব হাফেজ অলিউল্লাহ।
দোয়া মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূইয়া, সাবেক সভাপতি ইমাম হাসান আবুচান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হারেজ গনি। এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পূর্ব আলোচনায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। তাঁর রাজনৈতিক জীবন, ত্যাগ ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সংকটময় সময়ে তিনি গণতন্ত্র রক্ষায় আপোষহীন ভূমিকা রেখেছেন। বক্তারা তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন।