শালিখায় শহীদ শেখ রাসেল এর জন্মদিন উদযাপন

Date: 2022-10-18
news-banner


মেহেদী হাসান ইমরান, (মাগুরা) প্রতিনিধি:

মাগুরার শালিখায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টায় শেখ রাসেলের প্রতিটিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে শেখ রাসেলসহ তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয় এবং উপজেলা পরিষদ থেকে একটি র‍্যালি বের করা হয় র‍্যালিটি আড়পাড়া বাজার প্রদিক্ষণ করে আবার উপজেলা পরিষদে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা সহকারি কমিশনার ভূমি, উম্মে তাহমিনা মিতু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট কামাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইলিয়াছুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বকর, শালিখা থানা ওসি (তদন্ত) মিলন ঘোষ, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মর্জিনা খাতুন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।পরবর্তীতে উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চিত্রাংকন, কুইজ প্রতিযোগিতা এবং উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণের নৃত্য পরিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave Your Comments