আশুলিয়ায় মা'দ'ক'বিরোধী অভিযানে ১৪ জন গ্রেফ'তার ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড!

Date: 2026-01-03
news-banner

শেখ রাসেল বিশেষ প্রতিনিধি:

 আশুলিয়ার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৪ জন মাদকসেবন ও মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। 

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও  ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে শুক্রবার ২ জানুয়ারি বিকাল থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত আশুলিয়ার জামগড়া ও আশপাশের এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। 

গ্রেফতারের পর রাতেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আকতারের ভ্রাম্যমাণ আদালতে তাঁদের বিরুদ্ধে বিচার কার্যক্রম পরিচালিত হয়।

পুলিশ জানায় দীর্ঘদিন ধরে জামগড়া এলাকায় মাদক সেবন ও কারবারের অভিযোগ পেয়ে বিশেষ অভিযান চালানো হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন, সাজা ঘোষণার পর রাত ১০টার দিকে প্রিজন ভ্যানে করে সাজাপ্রাপ্তদের ঢাকার আদালতে পাঠানো হয়।

আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আকতার বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Leave Your Comments