বুলবুল আহমেদ, রংপুর ব্যুরো চীফ।
ডিমলায় জাতির পিতা বঙ্গবন্ধু অফ শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিনে শেখ রাসেল ডিজিটাল স্কুল অফ ফিউচার ও ডিমলা উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৮-অক্টোবর) সকাল ১০ টায় শেখ রাসেল ডিজিটাল স্কুল অফ ফিউচার ও ডিমলা উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত চারতলা একাডেমিক ভবনের ফলক উন্মোচন করেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
উদ্বোধনী কার্যক্রম শেষে ডিমলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অমিয় কুমার ব্যানার্জী'র সভাপতিত্বে বিদ্যালয় চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আফতাব উদ্দিন সরকার এমপি বলেন, শিশুদের আধুনিক শিক্ষা ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। পাশাপাশি ডিমলাসহ ৩০০ স্কুল অব ফিউচারের উদ্বোধন করা হয়েছে আজ।
বিদ্যালয়টির সহকারী শিক্ষক মুহাঃ রেজাউল হাবীবের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, ভাইস চেয়ারম্যান নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দীকা, ডোমার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হারুন অর রশিদ৷
আরও উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম, জনতা ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ ও পূর্বছাতনাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, ডিমলা পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হানিফ, ডিমলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বিএসসি) গোলজার রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী গুলশানআরা বেগম প্রমুখ৷
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ে সহকারী শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সুশীল সমাজ।
শেখ রাসেল দিবস উপলক্ষে ডিমলা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে জারি