আশুলিয়ার চিত্রশাইলে মাদ'কের অভি'যানে গাঁ'জা'সহ ব্যবসায়ী গ্রেফতার!

Date: 2026-01-07
news-banner

শেখ রাসেল বিশেষ প্রতিনিধি:

আশুলিয়ার চিত্রশাইল এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে অভিযানে দুলাল নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আলমের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায় গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) পিপিএম আনোয়ার এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে আগে থেকেই অভিযানের পরিকল্পনা করা হয় বলে জানা গেছে।

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত দুলাল দীর্ঘদিন ধরে চিত্রশাইল এলাকায় মাদক ব্যবসার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল। স্থানীয় একাধিক ব্যক্তি তার বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ করে আসছিল বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে।

পুলিশ আরও জানায়, দুলালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত চলছে। আগামীকাল সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

গ্রেফতারকৃত দুলাল মিয়ার গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার রাখন নগর বাজার এলাকায়।

এ অভিযানের পর এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এলেও, মাদক কারবারের পেছনে থাকা নেটওয়ার্ক চিহ্নিত করে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

Leave Your Comments