মুকসুদপুরে পৃথক সংবাদ সম্মেলনে ৬ আওয়ামী নেতার দল থেকে পদত্যাগ

Date: 2026-01-07
news-banner



মুকসুদপুর প্রতিনিধিঃ 

গোপালগঞ্জের মুকসুদপুরে পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে আরো ৬ আওয়ামী লীগ নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছে।
আজ ৭ জানুয়ারী বুধবার সকালে উপজেলার ৩ নং গোবিন্দপুর ইউনিয়নের আদমপুর গ্রামে সংবাদ সম্মেলন করে গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগ এর কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আজিজল ফকির, ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ মতিয়ার রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ টুটুল সরদার, এবং সদস্য মোঃ কোমর মোল্লা ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ। এছাড়াও পৃথক সংবাদ সম্মেলনে  মহারাজপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড  আওয়ামী লীগ এর কৃষি বিষয়ক সম্পাদক মোঃ বাশার মোল্লা ও উপজেলা আওয়ামী লীগ এর সদস্য সমীর কান্তী শাঁখারি। 
তাঁরা লিখিত বক্তব্যে বলেন, "আমরা স্ব স্ব ইচ্ছায়  আওয়ামী লীগের সকল প্রকার পদ পদবী থেকে সম্মেলনের মাধ্যমে পদত্যাগ করলাম। আজ থেকে আওয়ামী লীগের সাথে আমাদের কোন সম্পর্ক নেই, ভবিষ্যতেও থাকবে না।"

Leave Your Comments