হোটেলের বাকি টাকা চাওয়ায় মালিককে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

Date: 2026-01-08
news-banner



মুকুল হোসেন

সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের মহিশামুড়া চৌরাস্তা মোড়ে একটি হোটেলে বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে হোটেল মালিককে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতাদের বিরুদ্ধে।

অভিযোগে জানা যায়, রতনকান্দি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক একডালা গ্রামের মোঃ রফিকুল ইসলাম রফির ছেলে মোঃ মাসুদ রানা এবং একই গ্রামের মোঃ কামাল হোসেনের ছেলে, ইউনিয়ন যুবদলের সদস্য তারিকুল ইসলাম গতকাল ৭ ই জানুয়ারি রোজ বুধবার দুপুরে হোটেলে খেতে যান। খাবারের বকেয়া টাকা চাইলে তারা ক্ষিপ্ত হয়ে হোটেল মালিকের ওপর হামলা চালান বলে অভিযোগ।

ভুক্তভোগী হোটেল মালিক মোঃ আব্দুল মান্নান জানান, “মাসুদ রানা ও তারিকুল ইসলাম আমার দোকানে এসে বাকি খায়। টাকা চাইলে তারা আমার ওপর আক্রমণ করে, গায়ে হাত তোলে এবং দোকানের কিছু জিনিসপত্র ও খাবার নষ্ট করে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে মোঃ মাসুদ রানার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমার সঙ্গে কোনো ঘটনা হয়নি। তারিকুলের সঙ্গে একটু বাগবিতণ্ডা হয়েছিল টাকা নিয়ে। পরে বিকেলে গিয়ে বিষয়টি মীমাংসা করা হয়েছে।”

অন্যদিকে তারিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, “হ্যাঁ, মান্নানের সঙ্গে আমার একটু হাতাহাতি হয়েছে।”

এ ঘটনায় রতনকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দর রাজ্জাক বলেন, “তাদের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ উঠেছে। আমাদের দলে এ ধরনের ব্যক্তির কোনো জায়গা নেই।”

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে, এলাকাবাসির দাবি এমন নেক্কারজনক ঘটনার সুষ্ঠবিচার না করা হলে এধরনের অপরাধ প্রবনাতা দিন দিন হ্রাস পাবে।

Leave Your Comments