আশুলিয়ায় পুলিশের উপর হামলার ঘটনায়-শিহাব হোসেন নামের ১ জন গ্রেফতার।

Date: 2026-01-10
news-banner

শেখ রাসেল বিশেষ প্রতিনিধি :


সাভারের আশুলিয়ার বাংলাবাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) এইঘটনায় রাতেই অভিযান চালিয়ে শিহাব হোসেন নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ১০ জানুয়ারি ২০২৬ইং সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার। 

এর আগে শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে আশুলিয়ার গোমাইল বাংলাবাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলার শিকার পুলিশ সদস্য হলেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম, কনস্টেবল ওমর ফারুক পুলিশের সোর্সসহ ৫ জন আহত পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে পাঠান তারা  চিকিৎসাধীন রয়েছেন।

 গ্রেফতারকৃত শিহাব হোসেন ২২ আশুলিয়ার গোমাইল এলাকার মঞ্জুর আহমেদের ছেলে, তিনি হত্যা মামলার পলাতক আসামি ও স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল শিকদারের শ্যালক বলে জানা যায়। 

থানা পুলিশ জানায় রাত সাড়ে ৯ টার দিকে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দায়ের হওয়া হত্যা মামলার আসামি যুবলীগ নেতা সোহেল শিকদারকে গ্রেফতার করতে গোমাইল বাংলাবাজার বাঁশঝাড় এলাকায় অভিযানে যান। 

এই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা (এসআই) মনিরুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায়, এতে তিনি গুরুতর আহত হোন। এই বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার বলেন।

পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে, আজ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে, বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Leave Your Comments