একতার বন্ধনের আয়োজনে দুস্থদের মাঝে কম্বল বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Date: 2026-01-12
news-banner



মুকুল হোসেন 

“মানুষ মানুষের জন্য, মানবিকতা এক অনন্য”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার হরিণা পিপুল বাড়িয়া বাজারে অবস্থিত একতার বন্ধন সমাজ সেবা ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে শীতার্ত দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোজ সোমবার রাতে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন একতার বন্ধন সমাজ সেবা ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি জনাব মোঃ এমরান হোসেন তালুকদার।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী বিকাশ দত্ত। তিনি তার বক্তব্যে বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবানদের এগিয়ে আসার মাধ্যমে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত করা সম্ভব।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আজম সরকার,  সহসভাপতি শংকর কুমার তালুকদার , কোষাধ্যক্ষ স্বাধীন দাস,  যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিক্রম চক্রবর্ত্তী , সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শাহীন খান, দপ্তর সম্পাদক শ্রী রানা চক্রবর্তী  সহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে একতার বন্ধন সমাজ সেবা ও সাংস্কৃতিক সংগঠন ধারাবাহিকভাবে কাজ করে যাবে।

Leave Your Comments