মোঃ মাহমুদুল হাসান বাবু পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়-২ আসনের সকল পূজা মণ্ডপের পুরোহিত এবং সভাপতি-সম্পাদকদের যৌথ উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের মেনাগ্রাম এলাকায় এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পঞ্চগড় জেলার সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক প্রেমাশিষ রায় প্রধান এবং সদস্য সচিব অন্ন প্রসাদ রায়।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বোদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ সীসা, দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরেশ চন্দ্র রায়, পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় কুমার রায়, পামুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিভূষণ রায় এবং চেংঠি হাজরাডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অনীল চন্দ্র রায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. দ্বিজেন্দ্র নাথ রায়।
এ সময় বোদা ও দেবীগঞ্জ উপজেলার ২০টি ইউনিয়ন এবং দুটি পৌরসভার সনাতনী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।