একতার বন্ধন সমাজ সেবা ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে দুস্থদের মাঝে কম্বল বিতরণ

Date: 2026-01-17
news-banner



মুকুল হোসেন 

“মানুষ মানুষের জন্য, মানবিকতা এক অনন্য”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার হরিণা পিপুল বাড়িয়া বাজারে অবস্থিত একতার বন্ধন সমাজ সেবা ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে শীতার্ত দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

১৭ ই জানুয়ারী রোজ শনিবার বিকেল  সংগঠনের কার্যালয়ে অসহায় ও দুস্থ্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একতার বন্ধন সমাজ সেবা ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি জনাব মোঃ এমরান হোসেন তালুকদার।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী বিকাশ দত্ত।
সংগঠনের সভাপতি জনাব 
ইমরান হোসেন তালুকদার  তিনি তার বক্তব্যে বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবানদের এগিয়ে আসার মাধ্যমে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত করা সম্ভব।
আমরা এ বছর ১৫০ পিছ কম্বল বিতরণ করা হয়। 
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আজম সরকার,  সহসভাপতি শংকর কুমার তালুকদার , কোষাধ্যক্ষ স্বাধীন দাস,  যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিক্রম চক্রবর্ত্তী , সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শাহীন খান, দপ্তর সম্পাদক শ্রী রানা চক্রবর্তী  সহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে একতার বন্ধন সমাজ সেবা ও সাংস্কৃতিক সংগঠন ধারাবাহিকভাবে কাজ করে যাবে ইনশাআল্লাহ।

Leave Your Comments