সবুজ বাংলা সমাজকল্যাণ ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উদ্যোগে দোয়া ও সদগায়ে জারিয়া খাবার বিতরণ

Date: 2026-01-17
news-banner


নিজস্ব প্রতিনিধি
সবুজ বাংলা সমাজকল্যাণ ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান( নিবন্ধন নং - ঢ:-০৯৪৫৪) এর উদ্যোগে ১৫ জানুয়ারি ২০২৬ ইং, বৃহস্পতিবার রাজধানী  ঢাকার রায়েরবাগ এলাকায় এক বিশেষ দোয়া মাহফিল ও সদগায়ে জারিয়া খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির আওতায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মোঃ মাসুম পারভেজ, কোষাধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন,  যুগ্ন সচিব স্বপন বর্মন, নির্বাহী সদস্য সোহেল খান ও মোঃ আবু সুফিয়ান, কার্যনির্বাহী সদস্য মোসাদ্দেক বিল্লাহ আবির, মোঃ ইকরাম হোসেন, মোঃ আবু সাঈদ ও সাকিব আল হাসানসহ সংগঠনের একদল উদ্যমী ও মানবসেবায় প্রতিশ্রুতিবদ্ধ তরুণ সদস্য। এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের অন্যান্য সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল শেষে সংগঠনের নির্বাহী সদস্য মোঃ টিপু বিশেষ  বক্তব্যে তিনি বলেন, সবুজ বাংলা সমাজকল্যাণ ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবকল্যাণমূলক কার্যক্রম সফলভাবে পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও সবুজ বাংলা সংগঠনটি আরও বৃহৎ পরিসরে মানবসেবামূলক কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছে।

তিনি আরও জানান, সংগঠনের পক্ষ থেকে পথশিশুদের খাবারের ব্যবস্থা শিক্ষাদান এবং হাতের কাজ শেখানো, অসহায় মানুষের চিকিৎসা সহায়তা, দুঃস্থ শিশুদের জন্য সুন্নতে খতনাও পোশাক, চোখের ছানি চিকিৎসা, গর্ভবতী নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিভিন্ন সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে।

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, সকলের সম্মিলিত সহযোগিতায় একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠন সম্ভব। এ লক্ষ্যে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি এবং ভবিষ্যতেও এ ধরনের মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার জন্য সকলের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

Leave Your Comments