আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরোঃ বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল জব্বার মৃধাকে দলীয় সিদ্ধান্তে অব্যাহতি দেওয়ার পর পাশে দাঁড়ালেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের এমপি প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ।
ড. মাসুদ তার ফেসবুক পোস্টে আবদুল জব্বারের সততা, দক্ষতা ও নিবেদন ভূয়সী প্রশংসা করেন এবং তার পরিবার ও নিজেকে আল্লাহর নিরাপত্তায় রাখার দোয়া জানান। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, এটি মানবিকতা ও পারস্পরিক সম্মানের দৃষ্টান্ত হিসেবে রাজনীতিতে নতুন আলোড়ন সৃষ্টি করেছে।
উল্লেখ্য, শনিবার পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সেক্রেটারি স্বাক্ষরিত প্যাডে আবদুল জব্বার মৃধাকে অব্যাহতি দেওয়া হয়।