মুকুল হোসেন
সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঘোরাচরা গ্রামবাসীর উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৩টায় ঘোরাচরা হাই স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সাবেক বাগবাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেজাউর রহমান দুদু খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ আব্দুল মোমিন, ইউপি সদস্য।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত এমপি প্রার্থী জনাব মোঃ সেলিম রেজা (সিরাজগঞ্জ-১, কাজিপুর ও সদর আংশিক)। তিনি তাঁর বক্তব্যে মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান এবং দেশবাসীর প্রতি তার ত্যাগের কথা স্মরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাজিপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজি মিজানুর রহমান বাবলু।
এসময় আরও উপস্থিত ছিলেন থানা বিএনপির সদস্য আবু দাউদ, সাবেক বাগবাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, সহ-সভাপতি শাহ আলম, সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শামিম মির্জা,
সাবেক ইউনিয়ন বিএনপির জয়েন সেক্রেটারি মোঃ আবু জাফর মুন্না, ইউনিয়ন যুবদলের সভাপতি ফারুকুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুল হাসান, ছাত্রদলের সভাপতি তানভীর রানা রাব্বি, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ,বাগবাটি ইউনিয়ন
সেচ্ছাসেবক দল আহবায়ক আব্দুল হামিদ,সদস্য সচিব
মোঃ হাসান খান,বাগবাটি ইউনিয়ন কৃষক দল সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাচ্চু, বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত শত শত মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।