ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি আশুলিয়া থানার মোঃ রুবেল হাওলাদার।

Date: 2026-01-20
news-banner


শেখ রাসেল বিশেষ প্রতিনিধি:

ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রুবেল হাওলাদার, পিপিএম।

সোমবার ১৯ জানুয়ারি দুপুরে ঢাকা জেলার ঐতিহ্যবাহী মিল ব্যারাক পুলিশ লাইন্স কনফারেন্স রুমে মাসিক কল্যাণ প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভায় তাকে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

২০২৫ সালের ৭ ডিসেম্বর আশুলিয়া থানার দায়িত্ব গ্রহণের পর থেকেই তাঁর সুদক্ষ নেতৃত্বে আশুলিয়া থানার আইন-শৃঙ্খলা রক্ষা অপরাধ দমন অপরাধীদের গ্রেফতার ও মামলা গ্রহণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করায় তাকে ঢাকা জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রুবেল হাওলাদার বলেন ঢাকা জেলা পুলিশের অভিভাবক মোঃ মিজানুর রহমান স্যারের নেতৃত্বে আশুলিয়া থানার সকল অফিসার ফোর্স নিরলসভাবে কাজ করে যাচ্ছে আশুলিয়াবাসিকে নিরাপদ রাখার জন্য আমাদের লক্ষ্য আশুলিয়াকে একটি নিরাপদ এবং শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তোলা।

Leave Your Comments