আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরোঃ বরিশাল প্রেসক্লাবে মঙ্গলবার থেকে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত প্রশিক্ষণে অর্ধশত সংবাদকর্মী অংশ নেন।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে দৈনিক আমার দেশ পত্রিকার ডেপুটি এডিটর সুলতান মাহমুদ বলেন, সাংবাদিকদের দায়িত্ব হলো নিরপেক্ষ ও দায়িত্বশীলভাবে নির্বাচন সংবাদ প্রচার করা, যাতে ভুল তথ্য ও গুজব থেকে জনগণকে রক্ষা করা যায়।
বরিশাল প্রেসক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন ও রিপোটার্স ইউনিটির নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে বরিশালের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।