মুকুল হোসেন সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের কাজিপুরে উদ্বোধন হলো “আরাফাত রহমান কোকো স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬” এর ১ম আসর।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৯ টায় উপজেলার সোনামুখী হাই স্কুল মাঠে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়।
খেলাটি উদ্বোধন করেন সোনামুখী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দোলা সরকার।
এসময় আরও উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের আহবায়ক মোহাম্মদ আলী, সোনামুখী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, বিএনপি নেতা আব্দুর রহমান মাষ্টার, নয়ন সরকার, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি শওকত হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রজিবুল ইসলাম, সোনামুখী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সবুজ সরকার প্রমুখ।
খেলাটি ধারাবর্ণনায় ছিলেন শিপন হোসেন।
এই আয়োজনকে কেন্দ্র করে এলাকার তরুণ সমাজ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তোলা, সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করা এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখাই এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।
টি-১০ ফরম্যাটে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় ১নং সোনামুখী ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর শক্তিশালী দলগুলো অংশগ্রহণ করছে। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এই টুর্নামেন্টের মাধ্যমে নতুন প্রতিভাবান ক্রিকেটার উঠে আসবে এবং স্থানীয় পর্যায়ে ক্রিকেটের মান আরও সমৃদ্ধ হবে।