শেরপুর -১৪৫ তিন আসনে চরমোনাই পীরের প্রার্থী বহাল থাকায় জামায়াতের কপালে ভাঁজ

Date: 2026-01-23
news-banner



তৌহিদুর রহমান ,শেরপুর প্রতিনিধি :
 শেরপুর ১৪৫ ঝিনাইগাতী ও শ্রীবর্দী উপজেলা নিয়ে তিন আসন গঠিত । ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও ৫ই আগস্ট ২০২৪ সালে সরকার পতনের পর থেকে শেরপুর তিন আসনে জামায়াত ইসলামীর প্রার্থী সহ দলীয় নেতাকর্মীরা নড়েচড়ে বসে । তপসিল ঘোসণা ও মনোনয়ন পত্র দাখিল করার সময় চরমোনাই পীরের প্রার্থী(হাতপাখা) মার্কা দলীয় সিদ্বান্তে জামায়াতের সাথে জোট করার দরকষাকষি চলে আসছিল । যার ফলে চরমোনাই পীরের মনোনীত পার্থী মুফতি আবু তালেব মো: ছাইফুদ্দিন নির্বাচনে মাঠে জনগণের কাতারে ছিলেন না । মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত জামায়াতের সাথে কেন্দ্রীয় সিদ্বান্ত মোতাবেক ঐক্যে না যাওয়ার কারণে প্রার্থী নির্বাচনে লড়েচড়ে বসেছে চরমোনাইয়ের ভক্তদের নিয়ে । চরমোনাইয়ের প্রার্থীকে নিয়ে দুই উপজেলায় জামায়াতের ভোটের হিসাব নিকাশ পাল্টে যেতে শুরু হয়েছে । যার ফলে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের কপালে ভাঁজ পড়েছে । সাধারণ ভোটারগণ জানান ইসলামি দলের মধ্যে ঐক্য সৃষ্ঠি করতে পারলে শেরপুর তিন আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলের সাথে ভোটের মাঠে ভোট যুদ্ধটা জমে উঠেতা । ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে চরমোনাই পীরের প্রার্থী মরহুম জনাব আব্দুস সাত্তার নির্বাচনে অংশ গ্রহন করে ভোটের একটি অংশ চরমোনাইয়ের থলের ব্যাগে নিয়ে আসে । এ আসনে চরমোনাইয়ের আদর্শে অনুপ্রাণিত সমর্থকদের ভোটের একটি অংশ রয়েছে যা বলার অপেক্ষায় থাকে না । প্রার্থী থাকার কারণে জামায়তের প্রার্থী ও সমর্থকদের মধ্যে ভোটের হিসাব নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন । জামায়াত, বিএনপি ও সতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ মাঠে না থাকার কারণে আওয়ামীলীগের ভোট পাওয়ার আশায় বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে তাদের আকৃষ্ট করে ভোট আদায়ের চেষ্টায় লিপ্ত হচ্ছেন । আওয়ামীলীগ ভোটাররা কেন্দ্রে ভোট দিতে যাবে কি না বর্জন করবে এটাই এখন দেখার বিষয় । সকল জল্পনা কল্পনা শেষে ভোটের হিসাবে নিকাশে বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীক এগিয়ে রয়েছে ভোটের লড়াইয়ে ।

Leave Your Comments