নবীনদের পদচারণায় মুখর বরিশাল বিশ্ববিদ্যালয় ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণে জমকালো আয়োজন

Date: 2026-01-25
news-banner



আবু জাফর বিশ্বাস,  বরিশাল ব্যুরোঃ  বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন কয়েক হাজার নবীন শিক্ষার্থী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ।

প্রধান অতিথির বক্তব্যে (ভিডিও বার্তায়) প্রফেসর ড. এস এম এ ফায়েজ বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় খুব বেশি পুরোনো না হলেও সমাজে ইতোমধ্যে একটি শক্ত অবস্থান তৈরি করেছে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে নবীনদের গর্ব করা উচিত।

তিনি জুলাইয়ের আন্দোলনে শিক্ষার্থীদের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, শিক্ষার্থীরাই সমাজ পরিবর্তনের সবচেয়ে সুন্দর উদাহরণ সৃষ্টি করেছে। শুঁয়োপোকা থেকে প্রজাপতি হয়ে ওঠার উদাহরণ টেনে তিনি নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা যেখানে শিক্ষার্থীদের মন ও মানসিকতার বিকাশ ঘটবে এবং তাদের প্রত্যাশাগুলো বাস্তব রূপ পাবে। তবে পুরো দেশ ও জাতি তাদের দিকে তাকিয়ে আছে—এই বিষয়টি মনে রেখে ন্যায় ও অন্যায়ের পার্থক্য করতে সক্ষম সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তিনি এ সময় এই বয়সকে ‘ছিটকে পড়ার বয়স’ উল্লেখ করে সবাইকে সতর্ক ও ইতিবাচক বিষয়ে সিরিয়াস থাকার আহ্বান জানান।

ওরিয়েন্টেশন ও নবীনবরণ উদযাপন কমিটির আহ্বায়ক ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকৌশল অনুষদের ডিন ড. রাহাত হোসাইন ফয়সাল। বক্তব্য দেন জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক।
এ ছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেরাজ হোসেন চিশতি, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী উম্মে হাফসা, ইংরেজি বিভাগের নবীন শিক্ষার্থী সাবেকুন্নাহার নিপা এবং প্রাণ রসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মো. শাহাদাৎ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ উপলক্ষে বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে গান, নৃত্য ও বিভিন্ন পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে পুরো

Leave Your Comments