অভয়নগরে ভাটপাড়া বাজার কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

Date: 2022-10-19
news-banner


আমিনুর রহমান,অভয়নগর প্রতিনিধি:

যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহি ভাটপাড়া বাজার কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ১৯ শে অক্টোবর বুধবার বিকাল ৪ ঘটিকায় বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে নবনির্বাচিত কমিটির সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মিন্টুর পরিচালনায় কমিটির পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান। পরিচিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ বিশ্বজিত ঘোষ।বাজার কমিটির সদস্যরা হলেন সভাপতি মোঃ সাইদুল ইসলাম,সিনিয়র সহসভাপতি মোল্যা জাহিদুল ইসলাম জনি, সহসভাপতি তাজউদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু যুগ্ম সম্পাদক নাদিম আহমেদ শিমুল,মোঃ ওসমান আলী শেখ,সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল মোল্যা দোয়েল,কোষাধ্যক্ষ বিশ্বজিত ঘোষ,দপ্তর সম্পাদক মোঃ হামিদুল বিশ্বাস, প্রচার সম্পাদক আখের আলী, সহ প্রচার সম্পাদক শুকুর আলী বিশ্বাস, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ ওলিয়ার রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিলন কুমার দে,মহিলা সম্পাদিকা ইয়াসমিন আরা বেগম,সদস্য আবুল কালাম,, কেষ্ট দত্ত,শফিকুল ইসলাম, গোপাল দত্ত,ফরহাদ বিশ্বাস, ছাত্তার বিশ্বাস, রিপন সরকার প্রমুখ। উল্লেখ্য গত ৫ ই সেপ্টেম্বর সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে নির্বাচিত ৩ জন পুর্ণাঙ্গ কমিটি গঠন করে। 

Leave Your Comments