বরিশাল-৫ আসনে হাতপাখার পক্ষে নারী কর্মীদের জোরালো প্রচারণা

Date: 2026-01-27
news-banner


আবু জাফর বিশ্বাস,  বরিশাল ব্যুরো: 
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাইয়ের নির্বাচনী প্রতীক হাতপাখার পক্ষে জোরালো প্রচারণা চালাচ্ছেন নারী কর্মীরা।

আজ বরিশাল নগরীর বিভিন্ন ওয়ার্ড, পাড়া-মহল্লা ও বাজার এলাকায় তারা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। প্রচারণায় নারীদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ নৈতিক সমাজ গঠনে হাতপাখা প্রতীকের গুরুত্ব তুলে ধরা হয়।

নারী কর্মীরা জানান, নারীর মর্যাদা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তারা হাতপাখার পক্ষে মাঠে নেমেছেন। স্থানীয় নেতারা বলেন, নারী কর্মীদের সক্রিয় অংশগ্রহণে সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে এবং এতে হাতপাখার পক্ষে জনসমর্থন আরও বাড়ছে।

Leave Your Comments