আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরো:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে বাবুগঞ্জ উপজেলায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) বাবুগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম এবং বরিশালের পুলিশ সুপার জনাব ফারজানা ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার জনাব মোঃ খায়রুল আলম সুমন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারগণ অংশগ্রহণ করেন। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে কর্মকর্তাদের করণীয়, দায়িত্ব ও বিধিবিধান সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।