শাহ্ আলমঃ
গত কাল ৩১ জানুয়ারি শনিবার রাজধানীর বাড্ডায় রাজউকের সাব-জোন-৪/২ এর উচ্ছেদ অভিযান পরিচালিত হয় বলে জানা গেছে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর জোন-৪/২ এর আওতাধীন এলাকার বাড্ডা পুনর্বাসন আবাসিক এলাকায় অবস্থিত রাজউক স্টাফ কোয়ার্টার এ অথরাইজড অফিসার (জোন-৪/২) জনাব হাসানুর রেজা, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: সবুজ হাসান, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকগণের উপস্থিতিতে রাজউক স্টাফ কোয়ার্টার এর প্লটে অবৈধভাবে দখল করে বিভিন্ন স্থাপনা নির্মান করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং উক্ত অবৈধ স্থাপনা সমূহ ভেংগে অপসারন করা হয়।
তবে কোনো জরিমানা করা হয়নি বলে জানা গেছে।
পরিদর্শকগণের উপস্থিতিতে রাজউক স্টাফ কোয়ার্টার এর প্লটে অবৈধভাবে দখল করে বিভিন্ন স্থাপনা নির্মান করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং উক্ত অবৈধ স্থাপনা সমূহ ভেংগে অপসারন করা হয়।