বন্দর ২০ নং ওয়ার্ডে উঠান বৈঠকে -আবুল কাওসার আশা

Date: 2026-02-02
news-banner


জাকির সিকদার,নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ বন্দরের ২০নং ওয়ার্ডে বিএনপি'র ধানের শীষের  মনোনীত প্রার্থী আলহাজ্ব এডভোকেট আবুল কালাম এর পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।   ২ ফেব্রুয়ারী সোমবার দুপুরে  ২০ নং ওয়ার্ডস্থ দড়ি সোনাকান্দা ,হেভেন কমিউনিটি সেন্টারে এই নির্বাচনী  উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক
 ও ২৩নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর, ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কালামের পুত্র  আলহাজ্ব আবুল কাউসার আশা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই উঠান বৈঠক তাৎক্ষণিকভাবে দেখে মনে হচ্ছে এক জনসভায় পরিণত হয়েছে। এ থেকে আমি বিশ্বাস করি বন্দরবাসী তথা ২০ নং ওয়ার্ড ও আশেপাশের এলাকার মানুষ আমাদের পরিবার এবং আমার বাবা এমবি প্রার্থী আলহাজ্ব এডভোকেট আবুল কালাম কে আপনারা মন থেকে ভালবাসেন। বন্দরের ত্রিবেণী ব্রিজ এরপর থেকে দীর্ঘদিন যাবত গ্যাসের সমস্যা। অচিরেই এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। নির্বাচন বড় বিষয় নয় জয় পরাজয়ের আল্লাহর হাতে, রোজার আগেই সকলের ঘরে গ্যাস পৌঁছে যাবে। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন সেই সাথে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট দিবেন। সমাজসেবক ও ব্যবসায়ী মোহাম্মদ গাজী হোসেনের সভাপতিতে উঠান বৈঠকে 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপি সভাপতি আলহাজ্ব শাহেন শাহ্ আহম্মেদ, বক্তব্যে শাহেন শাহ আহম্মেদ বলেন ১২ তারিখ সারাদিন ধানের শীষের সুনামি বিজয় হবে আমরা সকলেই সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে আলাস অ্যাডভোকেট আবুল কালাম সাহেবকে বিজয় করে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানকে নারায়ণগঞ্জ ৫ আসন উপহার হিসেবে দিব ইনশাল্লাহ এই নেতা আরো বলেন বিগত স্বৈরাচারের আমলে আমরা দেখেছি মৃত মানুষ ও ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করেছে এবার সেই সুযোগ নেই আমরা সকলেই ভোট কিনতে যাব নিজে ভোট দিব এবং নিজের বোর্ড সুরক্ষিত রাখতে ভোট কেন্দ্র পাহারা দিব। 
প্রধান বক্তা হিসবে উপস্থিত ছিলেন, ২০ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলার নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য গোলাম নবী মুরাদ। ২০ নং ওয়ার্ড বিএনপি নেতা  আমিনুল ইসলাম, শাহীনের সঞ্চালনায় উঠান বৈঠকে আর উপস্থিত ছিলেন অটো ,ভ্যান, রিক্সা চালক দলের নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক মনোয়ার হোসেন সুখন , মজিবুর রহমান, খোকন মৃধা, যুবদল নেতা আহমদ আলী, যুবদল নেতা মোঃ নুরুল ইসলাম,  ব্যবসায়ী আখতারুজ্জামান,  মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নারায়নগঞ্জ মহানগর আহবায়ক  জয়, ব্যবসায়ী আমিনুল ইসলাম , যুবদল নেতা ফারুক,  মোঃ ফরহাদ প্রমুখ।।

Leave Your Comments