আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরোঃ
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনীতিতে বাড়ছে উত্তাপ। বড় দলগুলোর প্রার্থীদের পাশাপাশি আলোচনায় উঠে এসেছেন ছেরনিয়াবাত পরিবারের সদস্য বিশিষ্ট সমাজসেবক এডভোকেট ছেরনিয়াবাত সেকেন্দার আলী। জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ‘সাইকেল’ প্রতীক নিয়ে মাঠে নেমে তিনি এলাকায় সৃষ্টি করেছেন নতুন সমীকরণ।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঐতিহ্যবাহী ও প্রভাবশালী ছেরনিয়াবাত পরিবারের সন্তান হওয়ায় সেকেন্দার আলীর রয়েছে শক্ত সামাজিক ভিত্তি। দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকায় গৌরনদী ও আগৈলঝাড়ায় তার ব্যক্তিগত গ্রহণযোগ্যতা উল্লেখযোগ্য। তিনি একজন সনামধন্য এডভোকেট একজন সফল ব্যাবসায়ী, তিনি গৌরনদী -আগৈলঝাড়ায় নিজে মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠাতা করছেন। প্রতিবছর এলাকায় অসহায়দের জন্য করে থাকেন বিভিন্ন রকমের সাহায্য সহযোগীতা। তাই গরীব অসহায় মানুষের মাঝে তার প্রতি রয়েছে ব্যাপক জনপ্রিয়তা।
নির্বাচনী প্রচারণায় সেকেন্দার আলী ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়িয়েছেন। প্রতিদিনই তিনি বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও পাড়া-মহল্লায় গণসংযোগ করছেন। তার নির্বাচনী বক্তব্যে উঠে আসছে স্থানীয় উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান এবং কৃষকদের ন্যায্যমূল্য কৃষি পন্য নিশ্চিত করার প্রতিশ্রুতি।
ভোটারদের একটি অংশ মনে করছেন, দলীয় রাজনীতির হানাহানির বাইরে একজন ভদ্রলোক, সুশিক্ষিত, সমাজসেবক হিসাবে অন্য সকল প্রার্থীর মধ্যে অন্যতম প্রার্থী হিসেবে তিনি বাস্তবসম্মত ও নিরপেক্ষ ভূমিকা রাখতে পারবেন এলাকার উন্নয়নে । বিশেষ করে মধ্যবয়সী ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা বাড়ছে বলে দাবি করছেন তার সমর্থকরা। সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে মুক্তিযুদ্ধের সপক্ষের ভোটাররা তার প্রতি সমর্থন দিবে। বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকায় ধানের শীষের ভোটে ভাগ হবে, চরমোনাই - জামাত ২ প্রার্থী থাকায় তারাও কিছু ভোট পাবে। সব মিলিয়ে বরিশাল-১ আসনে প্রচলিত রাজনৈতিক হিসাব পাল্টে দিতে পারে ছেরনিয়াবাত সেকেন্দার আলীর ‘সাইকেল’। শেষ পর্যন্ত তিনি কতটা চমক দেখাতে পারবেন, তা নির্ধারিত হবে ভোটের মাঠে মুক্তিযুদ্ধের সপক্ষের ভোটারের উপস্থিতির উপর।