হাতপাখার পক্ষে ভোট দিতে জনগণ প্রস্তুত : ঝালকাঠিতে চরমোনাই পীর

Date: 2026-02-05
news-banner


আবু জাফর বিশ্বাস,  বরিশাল ব্যুরো:  ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ইসলামের পক্ষে এককভাবে ঝুঁকি নিয়ে নির্বাচনী মাঠে নেমেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দেশপ্রেমিক ও ইসলামপ্রেমী মানুষের সমর্থন নিয়ে হাতপাখার পক্ষে ভোট দিতে জনগণ এখন প্রস্তুত।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, মুক্তিযুদ্ধের মূল আকাঙ্ক্ষা ছিল সাম্য, সামাজিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা। কিন্তু স্বাধীনতার পর যারা দেশ পরিচালনা করেছে তারা এই আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। বরং দুর্নীতি, লুটপাট ও অর্থপাচারের মাধ্যমে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে সেখানে ‘বেগম পাড়া’র মতো কুখ্যাত এলাকায় সম্পদ গড়ে উঠেছে।

তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চেয়েছিল ইসলামের পক্ষে একটি শক্তিশালী ভোট ব্যাংক তৈরি করতে। কিন্তু কিছু দল নিজেদের ইসলামী দল দাবি করলেও বাস্তবে তারা শরিয়াহ বাস্তবায়নের প্রশ্নে নীরব থেকেছে।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, তাদের প্রার্থীরাই বলেছেন জামায়াত ইসলামী দল নয় এবং তারা শরিয়াহ অনুযায়ী দেশ পরিচালনা করবে না। অথচ শরিয়াহ মানেই ইসলাম।

এনসিপির প্রসঙ্গ টেনে চরমোনাই পীর বলেন, অন্য দলগুলোও স্পষ্টভাবে ধর্মীয় রাষ্ট্রের বিরোধিতা করছে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ দ্ব্যর্থহীনভাবে ঘোষণা দিয়েছে, ইসলামী আইন বাস্তবায়নের মাধ্যমেই রাষ্ট্র পরিচালিত হবে। দলটির ইশতেহারেও এই বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

তিনি আরও বলেন, এই দেশে অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিবিজড়িত ভূমি থাকা সত্ত্বেও পাশ্চাত্যের ইসলামবিরোধী সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আমরা সেই নৈতিকভাবে পচা ব্যবস্থা এই দেশে বাস্তবায়ন হতে দেব না।

ইসলামী দলগুলোর ঐক্য প্রসঙ্গে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার উদ্যোগ নিলেও ক্ষমতার মোহে একটি দল সেই ঐক্য ভেঙে বেরিয়ে গেছে।

জনসভায় বক্তব্যের এক পর্যায়ে তিনি ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। আরও বক্তব্য দেন ঝালকাঠি-২ আসনের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী এবং ঝালকাঠি-১ আসনের প্রার্থী মাওলানা ইব্রাহিম আল হাদী।

ঝালকাঠি জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণ লক্ষ্য করা

Leave Your Comments