সিরাজগঞ্জে "মানবিক যাত্রা ফাউন্ডেশনের" ফ্রি স্বাস্থ্য সেবা

Date: 2026-02-25
news-banner

শাহ্ আলমঃ 
গতকাল ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার ২ নং চালিতাডাঙ্গা ইউনিয়নের সাতকয়াতে "মানবতার কল্যাণে আগামীর সন্ধানে" এই  মোটো কে সামনে রেখে  "মানবিক যাত্রা ফাউন্ডেশন" এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের  আয়োজন করা হয়।উক্ত ক্যাম্পটিতে  রোগীর চিকিৎসা সেবা প্রদান করেন ডা: সাবরিনা আক্তার তৃণা(সহকারী  সার্জন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কাজিপুর, সিরাজগঞ্জ।  
সেবা কেন্দ্রে স্বাস্থ্যসেবা নিতে আসা বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত  মোট ৫৬ জন রোগী উপস্থিত হয়ে  চিকিৎসা সেবা ও ঔষধ গ্রহণ করেন।
সেবা গ্রহীতাদের মধ্যে সবাই মানবিক যাত্রা  সেবা ফাউন্ডেশনের ভবিষৎ সাফল্য কামনা করেন।
সেবা প্রদানকারী কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সহকারী সার্জন ডা.সাবরিনা আক্তার তৃনা বলেন মানবিক যাত্রা ফাউন্ডেশনের মাধ্যমে দুস্থ অসহায় মানুষদেরকে এই ধরনের মানবিক সেবা দিতে পেরে আমি আন্তরিক ভাবে স্বাচ্ছন্দ্য বোধ করছি  সেই সাথে উক্ত ফাউন্ডেশনের অগ্রগতি ও সাফল্য কামনা করছি।

Leave Your Comments