মানবকল্যাণ, সামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে রাজধানীর বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টার–এ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে 1 One Foundation এবং MedSys Soft Limited। এ উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ ও ভাবগম্ভীর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক পানি সম্পদ ও ধর্ম বিষয়ক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, মানবসেবা ও প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যখাত উন্নয়নে এ ধরনের উদ্যোগ দেশের জন্য সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, স্বাস্থ্য, শিক্ষা, কূটনৈতিক ও পেশাজীবী সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন ইভেন্ট বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জান্নাতুল ফেরদৌসী। শুভেচ্ছা বক্তব্য দেন ফাউন্ডেশনের পরিচালক ও উপদেষ্টারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 1 One Foundation-এর চেয়ারম্যান মোঃ রুহুল আমিন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ফাউন্ডেশন মানবসেবামূলক কার্যক্রমের পাশাপাশি সমাজ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন 1 One Foundation-এর এক্সিকিউটিভ ডিরেক্টর এবং MedSys Soft Limited-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান।
1 One Foundation-এর কার্যক্রম
ফাউন্ডেশনটি অধিকার সম্পর্কে সচেতনতা, জলবায়ু ও পরিবেশ, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতা, যুব উন্নয়ন ও কর্মসংস্থানের প্রস্তুতি, প্রাপ্তবয়স্ক সাক্ষরতা ও গবেষণাসহ বিভিন্ন মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবে।
MedSys Soft Limited
MedSys Soft Limited একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান, যা আধুনিক সফটওয়্যার সমাধানের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে কাজ করবে।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। দেশ, জাতি ও প্রতিষ্ঠানের সফলতা কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।