পাবনা ও ঈশ্বরদী বাসীকে ধন্যবাদ জানালেন মাননীয় প্রধানমন্ত্রী।

Date: 2022-10-19
news-banner



মোঃ রাহুল হাসান জীবন পাবনা প্রতিনিধি-দেশের সবচেয়ে বড় প্রত্যাশিত প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহযোগিতা করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেছে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে অনবরত কাজ করে যাচ্ছেন তাদের ধন্যবাদ জানাই। এবং ধন্যবাদ জানাই আমার পাবনা ও ঈশ্বরদীর জনগণকে। কারণ তাদের কাছে থেকেই আমরা সহযোগিতা পেয়েছি একটা প্রকল্প করতে গেলে কিছু বাধার সম্মুখীন হতে হয় কিন্তু আমরা এখানে সেটা হয় নাই। এটা দীর্ঘদিনের জন্য একটা বিষয় ছিল যা তাদের পাবনা বাসির জন্য গর্ভের বিষয়।

বুধবার ১৯ অক্টোবর সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বহুল আলোচিত এই প্রকল্পের দ্বিতীয় ইউনিটের রিআ্যাক্টর প্রেসার ভেসেল চুল্লিপত্র স্থাপনের উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

Leave Your Comments