মুকুল হোসেন,
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ গণঅধিকার পরিষদের সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম সদস্য সচিব সোনালী আক্তার মল্লিকা।
গত ৫ মার্চ বৃহস্পতিবার বিকেলে তার উদ্যোগে কাজিপুর উপজেলার শুভগাছা, পাটাগ্রাম ও সিংড়াবাড়ী গ্রামের অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। একই সময়ে সীমান্ত বাজার এলাকায় অটোরিকশা চালকদের মাঝেও টি-শার্ট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গণঅধিকার পরিষদের সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মোমিন ফয়সাল, যুগ্ম আহ্বায়ক শ্রী নারায়ন কর্মকার, যুগ্ম সদস্য সচিব জি এম খান জয়সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিতরণ কালে সোনালী আক্তার মল্লিকা বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।