নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে ১০ মাদক কারবারি গ্রেফতার ৪৪০ পুরিয়া হেরোইন, গাঁজা, ইয়াবা ও নগদ টাকা উদ্ধার।

Date: 2026-03-08
news-banner

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ১০ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ৪৪০ পুরিয়া হেরোইন, ৪০০ গ্রাম গাঁজা, ১২ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩২ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে একটি চৌকস আভিযানিক দল ২০২৬ সালের ৮ মার্চ ভোর ৫টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে।
অভিযানে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ১০ জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
১। মোঃ সাঞ্জু ওরফে সঞ্জু (৩০), পিতা- মৃত চাঁন মিয়া, সাং- আইলপাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
২। মোঃ কাউসার (২০), পিতা- আব্দুল হক ওরফে আব্দুল হাই, সাং- মিজমিজি (চিশতিয়া বেকারী এলাকা), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
৩। মোঃ আলমগীর হোসেন (৪২), পিতা- মৃত মমিন আলী, মাতা- পারুল বেগম, সাং- বাগমারা (মসজিদের পিছনে), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
৪। মোঃ জাহাঙ্গীর (৪৬), পিতা- আলী আহম্মদ, মাতা- পরি বানু, সাং- শিমরাইল (বউ বাজার), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
৫। শাহিদা বেগম (৩৬), স্বামী- মৃত আলমগীর হোসেন, পিতা- মৃত আব্দুল আলিম, মাতা- আনোয়ারা বেগম, সাং- শিমরাইল (বউ বাজার), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
৬। শাহনাজ বেগম (৪০), স্বামী- মৃত আলমগীর হোসেন, পিতা- শুকুর আলী, মাতা- আকুল বানু, সাং- শিমরাইল (বউ বাজার), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
৭। তারেক হোসেন (৪৪), পিতা- মোঃ শাহাদাৎ হোসেন পাটোয়ারী, মাতা- রোকনেয়ারা বেগম, সাং- শিমরাইল বউ বাজার, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
৮। হেলেনা আক্তার (৪০), পিতা- মৃত দবির উদ্দিন, মাতা- হাসনা বেগম, সাং- শিমরাইল বউ বাজার, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
৯। আসমা বেগম (৩৮), স্বামী- নজরুল ইসলাম, পিতা- মৃত সমশের আলী, মাতা- তকরিমা বেগম, সাং- শিমরাইল উত্তরপাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
১০। আলী নূর (৫২), পিতা- মৃত সমশের আলী, মাতা- তকরিমা বেগম, সাং- শিমরাইল উত্তরপাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের হেফাজত থেকে ৪৪০ পুরিয়া হেরোইন, ৪০০ গ্রাম গাঁজা, ১২ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩২,৮০০ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে মাদক বিক্রেতা, মাদকসেবী, চোর ও চাঁদাবাজদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে। 
প্রশাসনের এমন ধারাবাহিক অভিযানে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে এবং আশা করছে, এভাবে অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য অনেকটাই কমে আসবে।

Leave Your Comments