প্রথম জানাজা শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয় নিহত শিক্ষার্থী শাহরিয়ারের লাশ

Date: 2022-10-20
news-banner



রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের ছাদ থেকে পড়ে নিহত শিক্ষার্থী শাহরিয়ারের লাশ আজ সকালে প্রথম জানাজা শেষে হস্তান্তর করা হয় পরিবারের নিকট।
আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে নিহত শাহরিয়ারের জানাজা অনুষ্ঠিত হয়!

 এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ গোলাম সাব্বির, ছাত্র উপদেষ্টা তারেক নুর ও আরো অন্যান্য শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা তার জানাজায় অংশগ্রহণ করে।

তার গ্রামের বাড়ি দিনাজপুরের বিরলে তাকে শেষ জানাজা করে দাফন করা হবে। তার পরিবারের পক্ষ থেকে তার ভাই লাশ গ্রহণ করতে আসেন।

লাশের সাথে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে লোক পাঠানো হয়েছে।

Leave Your Comments