অফিসের শৃঙ্খলা ও পেশাদারিত্ব লঙ্ঘনের দায়ে ‘বার্তা বিচিত্রা’র রিপোর্টার উম্মে সালমা বরখাস্ত

Date: 2026-03-10
news-banner

নিজস্ব প্রতিবেদক :

অফিসের শৃঙ্খলা ভঙ্গ, সহকর্মীদের সঙ্গে অসদাচরণ ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ‘বার্তা বিচিত্রা’র  রিপোর্টার সালমা করিম ওরফে উম্মে সালমাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। গত ৩ মার্চ ২০২৬ তারিখ থেকে এই আদেশ কার্যকর করা হয়েছে বলে প্রতিষ্ঠান সূত্রে নিশ্চিত করা হয়েছে।

বার্তা বিচিত্রার হেড অফ মাল্টিমিডিয়া মো: বশির আহমেদ সানি স্বাক্ষরিত এক বহিষ্কারাদেশের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, উম্মে সালমার বিরুদ্ধে পেশাগত দায়িত্ব পালনে চরম অবহেলা, সহকর্মীদের সঙ্গে দফায় দফায় অসৌজন্যমূলক আচরণ এবং অপেশাদার কর্মকাণ্ডের মাধ্যমে কর্মস্থলে অযথা লোক সমাগম সৃষ্টিসহ প্রতিষ্ঠানের শৃঙ্খলা পরিপন্থী নানা অভিযোগ ওঠে। এসব কর্মকাণ্ড প্রতিষ্ঠানের স্বাভাবিক কর্মপরিবেশ বিঘ্নিত করার পাশাপাশি ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে মনে করছে কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানায়, উল্লিখিত অভিযোগগুলো প্রতিষ্ঠানের চাকরি বিধিমালার গুরুতর লঙ্ঘন। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তাকে বার্তা বিচিত্রা’র স্টাফ রিপোর্টার পদ থেকে স্থায়ীভাবে বরখাস্ত (Dismissed) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বহিষ্কারাদেশে আরও উল্লেখ করা হয়, বরখাস্ত আদেশ কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে তাকে প্রতিষ্ঠানের দেওয়া পরিচয়পত্র (আইডি কার্ড) ও অন্যান্য দাপ্তরিক সামগ্রী দ্রুত কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। একই সঙ্গে এখন থেকে তিনি নিজেকে কোথাও ‘বার্তা বিচিত্রা’র প্রতিনিধি হিসেবে পরিচয় দিতে পারবেন না।
প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও পেশাগত মানদণ্ড বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave Your Comments