মোঃ রাহুল হাসান জীবন পাবনা প্রতিনিধিঃপাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় স্ত্রী রাগ করে চলে যাওয়ায় মানসিক বিকারগ্রস্ত পরমেশ সরদার কালু (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে মারা গেছেন।
বুধবার (১৯ অক্টোবর) উপজেলার মুলাডলি ইউনিয়নের প্রতিরাজপুর গ্ৰামের নিজ ঘর থেকে ঝুলন্ত মারাদেহ উদ্ধার করে পুলিশ।
পরমেশ সরদার এর ভাই জানান পরমেশ সরদার এর স্ত্রী মিতু সরদার প্রায় এক বছর আগে তিন সন্তানকে নিয়ে তার বাবার বাড়ি জামালপুরের সরিষা বাড়িতে নিয়ে চলে যান।
বহুবার স্ত্রীর সাথে যোগাযোগ করে তাকে ফেরত আনা যায়নি। বেশ কয়েকদিন ধরে পরমেশ ঠিকমতো খাওয়া-দাওয়া করতেন না। এভাবেই তিনি শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
মঙ্গলবার রাতে বাড়ি ফিরে তার ঘরে ঘুমাতে যান বুধবার সকালে কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে দেখি তার ঘরের ডাবের সাথে গামছা পেঁচিয়ে ঝুলে আছেন।
ঈশ্বরদী থানার এস আই (উপ-পুলিশ পরিদর্শক) মারা দেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।